চাকদায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাতে এক তৃণমূল সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠলো ভাজপার দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা পৌরসভার ২১নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানান, ওই তৃণমূল সমর্থকের নাম রমেন সরকার।
মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়। এই বিষয়ে রমেন সরকার বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কিছু দুষ্কৃতী আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।
চাকদা থানায় অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ ঘটনার নেপথ্যে ভাজপার দুষ্কৃতী বাহিনী রয়েছে। বিধানসভা ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে

Post a Comment